নাগরপুরে বিভিন্ন মামলার ১০ জন গ্রেফতার

 
টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১০জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পৃথক মামলার ১০ আসামিকে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত. সাচ্চা তালুকদারের ছেলে মাসুদ তালুকদার (৪০), মুশুরিয়া গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে আব্দুল গফুর (৪৬), আগদিঘুলিয়া গ্রামের মৃত. হামিদ মণ্ডলের ছেলে মিজানুর রহমান (৪০), বনগ্রাম গ্রামের মৃত. বাহাদুরের ছেলে ফজলু (৪৫), মৃত. মান্নানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), গয়হাটা গ্রামের রনজিত দাসের ছেলে সঞ্জয় দাস (২২), হৃদয় দাস (২৪), রনজিত দাসের স্ত্রী এসনা দাস (৪৫), শংকর দাসের ছেলে রনজিত দাস (৫০) ও বেকড়া গ্রামের মো. লূতফর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম জাকির (৪৭)। 
 
নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, 'শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে।'
 
 
ইত্তেফাক/কেকে