নিউজিল্যান্ডে শনিবার নৌদুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো তিনজন নিখোঁজ রয়েছে।
অকল্যান্ডের উত্তরে অবস্থিত কাইপারা হারবারে নৌকৈা উল্টে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে বলেছিল ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছি কিন্তু পরে নিশ্চিত করেছে যে মাত্র তিনজনকে বাঁচানো গেছে। একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, কাইপারা হারবার থেকে ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে হাসপাতালে ভর্তি হয়েছে। আরো তিনজনের জন্য উদ্ধারকর্মণ পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ফ্রাঙ্কি নামের এই নৌকায় ১১ জন ছিল। নিউজ অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/এসএসএ