মুসলিম উম্মার শান্তি কামনায় বগুড়ায় আঞ্চলিক ইজতেমা সম্পন্ন

লাখো মুসল্লির অংশগ্রহণে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার দুপুরে বগুড়ায় তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। 
 
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জনস্রোত ছিল ইজতেমা মাঠমুখী। নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ মোনাজাতে অংশ নেয়। ইজতেমা মাঠ ছাড়িয়ে মহাসড়ক এবং আশে পাশের ফাঁকা স্থান, বাড়ির ছাদ, বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান চত্বরেও মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। 
 
এর আগে বৃহস্পতিবার ফজরের পর থেকে শুরু হওয়া ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন । এ ছাড়াও শুক্রবার জুম্মার নামাজে অংশ নেন প্রায় ৩ লাখ মুসল্লি । আর আখেরি মোনাজাতে নামে মানুষের ঢল। 
 
শনিবার দুপুর ১২টা ৩ মিনিটে  আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ১৭ মিনিটে । এ রআগে শনিবার ফজর নামাজ আদায়ের বয়ান করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মালেক। এর পর সকাল ১০টায় ইঞ্জি: মাওঃ আনিসুর রহমান, সাড়ে ১১টায়  কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা ফারুক।  বেলা ১২টা ২ মিনিটে বয়ান শেষে মাওলানা ফারুক আখেরি মোনাজাত পরিচালনা করেন।
 
ইত্তেফাক/ইউবি