বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি রিজাউল, সম্পাদক কোরবান

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাচনে রিজাউল হক (ইত্তেফাক) সভাপতি ও কোরবান আলী (বোয়ালমারী বার্তা) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
 
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী হাসান ফিরোজ সহ-সভাপতি পদে নির্বাচিত হন।বিজয়ী অন্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক এম.এম. নুর ইসলাম (দৈনিক জয়বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক  নাজমুল হক (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক তৈবুর রহমান কিশোর (দৈনিক খবর), নির্বাহী সদস্য যথাক্রমে রাসেল আহমেদ (নিউ নেশান), মনিরুল ইসলাম টিটো (বণিক বার্তা), নির্মল কুমার বিশ্বাস নয়ন (যায় যায় দিন)।
 
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার প্রকাশ কুমার বিশ্বাস।
 
ইত্তেফাক/ইউবি