নগরীর জিন্দাবাজারে দৃর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মিসবাহ উদ্দিন (২০)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজি ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিসবাহ নগরীর মজুমদারী এলাকার রহমত উল্লাহর ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। গত বছর সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে।
স্থানীয়রা জানান, রাতে দুই-তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত
করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি সোহেল আহমদ জানান পুর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।
ইত্তেফাক/এএন