মঙ্গলবার পঞ্চগড়ে এস আই টুটুল'র কনসার্ট

আসছে ২৯ নভেম্বর, মঙ্গলবার পঞ্চগড় জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ‘পাওয়ার কনসার্ট পাওয়ার্ড বাই ভিশন’ শিরোনামের কনসার্টের আয়োজন করা হয়েছে। 
 
আর এ আয়োজন মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। এস আই টুটুল ছাড়াও এখানে থাকছেন পাওয়ার ভয়েজের আয়েশা মৌসুমী, মোল্লা বাবু ও মীরাক্কেলের পাভেল।
 
বিশেষ এ কনসার্টটির আয়োজন করেছে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার কমিটি। 
 
ইত্তেফাক/এমএআর