মার্চ থেকে বাজার মাতাবে শাওমি মি ৬

পরবর্তী ফ্ল্যাগশিপ হ্যান্ডেসেট নিয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ডিভাইসটি নিয়ে গোপনে কাজ করলেও তথ্য প্রকাশের ক্ষেত্রে মুখে কুলূপ এটে রেখেছে প্রতিষ্ঠানটি।
 
তবে শাওমি কর্তৃপক্ষের এতো রাখঢাককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ফোনটির তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। শাওমি পণ্যের সরবরাহকারীদের একজন তার উইবো অ্যাকাউন্টে তথ্য ফাঁস করেছেন।
 
ফাঁস হওয়া তথ্যমতে, ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনটির নাম 'শাওমি মি ৬'। এটি আগামী বছরের মার্চ মাসে প্রকাশ্যে আসবে। ওই সময় অপ্পোর একটি ফ্ল্যাগশিপও বাজারে আসবে।
 
তথ্য ফাঁসকারীর দাবি, নতুন ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। ফলে ডিভাইসটি হবে খুবই দ্রুতগতির। এই প্রসেসর স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৮ -এ ব্যবহার করা হবে বলে জোর গুঞ্জন আছে প্রযুক্তিবিশ্বে।
 
ডিভাইসটির অপারেটিং সিস্টেম বা স্ক্রিন-সাইজ নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি ওই তথ্য ফাঁসকারী।
 
ইত্তেফাক/এএম