ট্রাম্পের শিক্ষামন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয় জেরি ফ্যালওয়েল

 
ট্রাম্প সরকারের শিক্ষামন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান জেরি ফ্যালওয়েল জুনিয়র। লিবার্টি বিশ্ববিদ্যালয়ের এই প্রেসিডেন্ট জানান, নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এই প্রস্তাব দেয়া হয় বলে এসোসিয়েট প্রেসকে জানান ফ্যালওয়েল।
 
ফ্যালওয়েল বলেন, আমি তার (ট্রাম্পের) সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে সে আমাকে শিক্ষা সেক্রেটারি হওয়ার আহ্বান জানায়। এ সময় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি কমপক্ষে ৬ বছর এই দায়িত্বে থাকার জন্য প্রস্তুত কিনা।
 
কিন্তু ট্রাম্পের সেই প্রস্তাবে রাজি হয়নি ফ্যালওয়েল। তিনি ট্রাম্পকে বলেন, আমি এই দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত নই। কেননা লিবার্টি বিশ্ববিদ্যালয় ছেড়ে আমি কোনভাবেই দুই বছরের বেশি অন্য কোন কাজ করতে রাজি নই।
 
এ সময় ফ্যালওয়েল আরো জানান তার ব্যক্তিগত সমস্যাও রয়েছে। এসোসিয়েট প্রেসকে দেয়া সাক্ষাতকারে লিবার্টি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেন, আমার পরিবার নিয়ে অন্যত্র যেতে আমি রাজি নই। বিশেষত আমার ১৬ বছরের মেয়েটির জন্য এখন আমি কোথাও যেয়ে দীর্ঘ সময় থাকতে রাজি নই।
 
উল্লেখ্য, ট্রাম্প শিক্ষা সেক্রেটারি হিসেবে পরবর্তীতে বেতসি ডেভোসের নাম ঘোষণা করেন। এ প্রসঙ্গে ফ্যালওয়েল বলেন, নিশ্চিতভাবে সঠিক মানুষকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজ।
 
ইত্তেফাক/আরএ