ধুন্ধমার ‘ঢাকা অ্যাটাক’ ফার্স্টলুক

গত ২২ নভেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটির ট্রেলার। আর এই ট্রেলারেই বাজিমাত। ফুল অব অ্যাকশন ধাঁচের এ চলচ্চিত্রের খন্ডচিত্র প্রদর্শিত হয়েছে প্রথম টিজার বা ফার্স্টলুক। দর্শকরাও তাতে সাড়া দিয়েছেন, পাঁচদিনে প্রদর্শন করেছেন অন্তত ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।
 
আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত তারকাবহুল এই সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারটির গল্প গড়ে উঠেছে এক প্রলিশ সদস্যকে ঘিরে, যে নিজের জীবন বাজি রেখে জনগণের জীবন রক্ষার লড়াইয়ে নামে।
IMG0
 
এক মিনিট ২ সেকেন্ডের টিজারটিতে টুকরো টুকরো দৃশ্যের মাধ্যমে উঠে এসেছে সন্ত্রাসীদের ধরতে পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর তৎপরতা। আরিফিন শুভ এতে অভিনয় করেছেন এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। ওদিকে মাহিয়া মাহিকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। আফজাল হোসেন ও শতাব্দী ওয়াদুদ’র উপস্থিতি নজর কেড়েছে।
 
এছাড়া সৈয়দ হাসান ইমাম, নওশাবা ও শিপনকেও দেখা যাবে বিভিন্ন চরিত্রে।
 
চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। 
 
ইত্তেফাক/এমএআর