নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রবিবার কীটনাশক পান করে এক শিশু আত্মহত্যা করেছে। মৃত মারুফ (১৩) উপজেলার হোগলা সাহাপাড়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে। সে হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ গত কয়েকদিন ধরে পড়া-লেখায় অমনোযোগী হয়ে পড়ে। এ কারণে তার মা তাকে বকুনি দেয়। এরপর সকাল সাড়ে সাতটার দিকে অভিমান করে সে বাড়ির পাশে স্থানীয় হোগলা বাজারে গিয়ে কীটনাশক পান করে। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ