গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসক নিহত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। নিহত সুলতান (৩৫) উপজেলার যশরা গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ বাজারে ‘ফারুক মেডিকেল হল’নামে তার একটি ওষুধের দোকান রয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলাধীন গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক্টর সুলতানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
 
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ