টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর থেকে রড ভর্তি ট্রাক এলেঙ্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক দুটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় শফিকুল ইসলাম (৩২) নামে এক ট্রাক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তিনি ঘাটাইল উপজেলার রামজীবনপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। দুঘর্টনায় আহত অপর তিনজনকে কালিহাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।