রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় এক নারী কয়েদির মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে রবিবার ভোরে ওই কয়েদি মারা যান। তার নাম গোলেনূর বেগম ওরফে গোলে (৪০)। তিনি নগরীর মতিহার থানার নতুন নিচপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, কয়েক মাস আগে ৬ মাসের দণ্ড নিয়ে গোলে কারাগারে এসেছিলেন। কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি