কুষ্টিয়া প্রেসকাবের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্মন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে আবদুর রশীদ চৌধুরী-আল মামুন সাগর প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্য নির্বাহী কমিটির ১৯টি পদের মধ্যে ১৬টি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
নির্বাচনে সভাপতি পদে আবদুর রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আল মামুন সাগর নির্বাচিত হন । এছাড়া যুগ্ম সম্পাদক পদে শরীফ বিশ্বাস ও জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে চ্যানেল নাইনের দেবাশীষ দত্ত, দপ্তর সম্পাদক পদে হাসান আলী, প্রচার সম্পাদক পদে তৌহিদ হাসান শিপ্লু, কোষাধ্যক্ষ পদে আবু মনি জুবায়েদ রিপন নির্বাচিত হন।
নির্বাচিত সদস্যরা হলেন আল আলা মওদুদ, আক্তার হোসেন ফিরোজ, এ এইচ এম আরিফ, এনামুল হক, নজরুল ইসলাম মুকুল ও গোলাম মাওলা। অপরদিকে রাশেদুল ইসলাম বিপ্লব-হালিমুজ্জামান প্যানেল থেকে ফেরদৌস রিয়াজ জিল্লু, নুরুন্নবী বাবু ও জামিল হাসান খোকন নির্বাচিত হন।
ইত্তেফাক/ইউবি