সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোর সাত বছরের শিশু বানা আলাবেদ লেখিকা জে. কে. রাউলিংকে ধন্যবাদ জানিয়েছেন। তাকে হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলো উপহার দেওয়ার জন্য।
বানা মোবাইল ফোনে বইগুলোর ছবি শেয়ার করে বলেছেন, 'আমি বইগুলো পড়তে খুবই ভালবাসি এবং আলেপ্পোর যুদ্ধকে ভুলে থাকতে চাই।'
বানার মা ফাতিমা এক টুইটার বার্তায় লেখিকাকে জানিয়েছিলেন বানা হ্যারি পটার সিরিজের মুভি দেখেছে এবং সে উপন্যাসগুলো পড়তে চায়। এর প্রতিউত্তুরে রাউলিং বানাকে হ্যারি পটার সিরিজের ডিজিটাল কপি উপহার দেন।
My friend @jk_rowling how are you? Thank you for the book, love you from #Aleppo. - Bana pic.twitter.com/c84b4Zux0G
— Bana Alabed (@AlabedBana) November 23, 2016
বানা বর্তমানে আলেপ্পোতে তার পরিবারের সাথে বসবাস করছেন, সেখানে তার মা-বাবাসহ ভাইয়েরাও বাস করছেন।
বিবিসির সাথে আলাপচারিতায় ফাতেমা তার মেয়ে সম্পর্কে বলেন, "বিশ্ব চায় আমাদের কথা শুনতে কিন্তু বানা বলে 'মা আমাদের কেউ কেন সহযোগিতা করে না?'"
বানার মা আরও বলেন, 'সে তার বন্ধুর মৃত্যু দেখেছে, বাড়িতে-স্কুলে বোমা বিস্ফোরণ দেখেছে আর এই ঘটনাগুলো তাকেও খুবই প্রভাবিত করছে।'
ইত্তেফাক/এসএস