আরো ১৪৪ বস্তা ধান বুঝে নিল সাঁওতালরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠিকে চতুর্থদিন রবিবার ১৪৪ বস্তা বুঝে দিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। 
 
সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুইটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চিনিকলের প্রায় একশত শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিয়ে এই ধান কাটেন।
 
এর আগে বৃহস্পতিবার ২৬ বস্তা, শুক্রবার ৫৬ বস্তা  ও শনিবার ৬৭ বস্তা ধান সাঁওতালদের বুঝে দেন মিল কর্তৃপক্ষ। 
 
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানান, মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করার পর বস্তাজাত করে সাঁওতালদের দেয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রায় আড়াই একর, শুক্রবার ৯ একর, শনিবার প্রায় ১০একর এবং রবিবার প্রায় ১২ একর জমির ধান কাটা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি