বার্ড ফ্লু ছড়িয়ে পড়া প্রতিরোধে নেদারল্যান্ডসে প্রায় ২ লক্ষ হাঁস হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী আমস্টারডাম থেকেন৭০ কিলোমিটার পূর্বের একটি গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পরে ছয়টি ফার্মের সব হাঁস হত্যা করা হয়।
মারাত্মক ছোঁয়াচে এইচ৫এন৮ ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে ডেনমার্ক, সুইডেন, জার্মানি ও ফিনল্যান্ডে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া গেছে তার ৩ কিলোমিটারের মধ্যে এই ভাইরাসের খোঁজ করা হচ্ছিল। ঘটনাস্থলের ১০ কিলোমিটার এলাকা থেকে পোল্ট্রি পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ