টেকনাফে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় মোটরসাইকেলের ধাক্কায় ছৈয়দুর আমিন (৬৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
 
রবিবার দুপুর ১২টার দিকে হ্নীলায় এ ঘটনা ঘটে। ছৈয়দুর আমিনের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলার দক্ষিণ ফুলের ডেইল গ্রামে।তিনি বিডিনিউজের প্রতিবেদক জাফর আহমদের বাবা। 
 
স্থানীয় সুত্রে জানায়, দুপুরে টুরিস্ট পুলিশের সদস্য রায়হান ও জাবেদ হ্নীলা স্টেশন থেকে টেকনাফের দমদমিয়া অফিসে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছৈয়দুল আমিনকে  ধাক্কা দেয়। এতে ছৈয়দুল আমিন ও রায়হান আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছৈয়দুল আমিন  মারা যান।
 
ইত্তেফাক/ইউবি