মাত্র তিন বছরের ছোট অবুঝ শিশু সাইমুন নাহার স্নেহা। সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। নীলফামারীর জলঢাকা পৌর এলাকার মাথাভাঙ্গা গ্রামে বাড়ী। পিতার নাম সহিদুল ইসলাম।
স্নেহা বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) ব্লগ-ডি, রুম নং-৩০৭, বেড নং -১০ ক্যান্সার বিভাগের চেয়ারম্যান ডা: ইয়াকুব জামান-এর তত্তাবধানে চিকিৎসাধীন।
স্নেহার পিতা একটি কেজি স্কুলে পিয়ন পদে চাকুরী করেন। তার পক্ষে আদরের সন্তানটিকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না।
তাই সমাজের সহৃদয় বিত্তবানদের প্রতি তিনি বিনীত আবেদন জানিয়েছেন তার সন্তানকে বাঁচাতে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। স্নেহার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:ইসলামী ব্যাংক, একাউন্ট নং- ২৯৬৪ (অনলাইন)। ডাচ বাংলা ব্যাংক, একাউন্ট নং - ০১৭৭৬-৮৬৮১৩৭১ (বর্তমানে রকেট)।
স্নেহার বাবার সঙ্গে কথা বলতে চাইলে মোবাইল নং -০১৭৭৬-৮৬৮১৩৭।
ইত্তেফাক/এএন