বগুড়ার ধুনট উপজেলায় রোপা আমন ধানের ধূলা-বালু ও ময়লা পরিস্কার করার মেশিনে আঘাতপ্রাপ্ত হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শেফালি খাতুন উপজেলার চৌকিবাড়ি গ্রামের মৃত. আমির হোসেনের স্ত্রী।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চৌকিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আলহাজ ছোহরাব আলীর বাড়িতে দৈনিক চুক্তিতে রোপা আমন ধান পরিচর্যার কাজ নেন শেফালি খাতুন। সোমবার সকালের দিকে শ্যালো মেশিন চালিত ফ্যানের সাহায্যে ধানের ধূলা-বালু ও ময়লা পরিস্কার করছিলেন শেফালি। এ সময় ওই মেশিনের ফ্যানের পাখার আঘাতে তার পেট কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ