গতবছরও একটি বিজ্ঞাপনে অভিনয় করে ফেসে গিয়েছিলেন অভিনেতা রণবীর সিং, আবারো ঠিক তেমনটাই ঘটলো। বাধ্য হয়ে ক্ষমা চাইতে হলো এই বলিউড হার্টথ্রবকে। সম্প্রতি প্রকাশিত ঐ বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। রণবীর বিজ্ঞাপনে মেয়েদের অপমান করেছেন, এই ধরনের অভিযোগ উঠে।
বিতর্কিত বিজ্ঞাপনটিতে রণবীরকে অফিসের পোশাকে দেখা যায়। একটি মেয়েকে কাঁধে নিয়ে ছবি তুলেছেন তিনি। এবং বিজ্ঞাপনের ট্যাগলাইনে বলা হয়েছে, ধরে রাখবেন না। নিজের কাজ বাড়িতে নিয়ে যান।
এই বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা করেছিলেন বিভিন্ন ডাকসাইটে অভিনেতাও। রণবীরের এই বিজ্ঞাপনটির নিন্দা করেছিলেন তামিল অভিনেতা সিদ্ধার্থ। কাজের জায়গায় এমন হোর্ডিং লাগানো অনুচিত বলেছিলেন তিনি।
এ প্রসঙ্গে রণবীর বলেন, ক্যাম্পেইন ডিজাইনের জন্য প্রত্যেক ব্রান্ডকে স্বাধীনতা দেওয়া উচিত। কিন্তু আমার মনে হয় এটা আমরা ভুল ভাবে নিয়েছি। আমি এর জন্য দুঃখিত। কিন্তু এটা এখন অতীত। আমরা সেটি সংশোধন করেছি। ৩০টি শহর থেকে যত তাড়াতাড়ি সম্ভব হোর্ডিংগুলো তুলে নেওয়া হচ্ছে। আমি প্রত্যেক মেয়েদের পেশাগত ও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর