আটপাড়ায় আশ্রায়ন প্রকল্পে অগ্নিকাণ্ড, দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার আটপাড়া উপজেলায় আতিয়র গ্রামের আশ্রায়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, সোমবার বেলা একটার দিকে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ১০টির বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। এবং দুই শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনা থেকে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ