সেলিব্রেটি টকশো ‘আলাপ’র অতিথি নমিরা আহমেদ

বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো অনুষ্ঠান ‘আলাপ’। এ অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় একজন উপস্থাপক । এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে।
 
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। আলাাপে এবারের পর্বের অতিথি অভিনেত্রী নমিরা আহমেদ। উল্লেখ্য, নমিরা অভিনীত লেডি গোয়েন্দা নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে।
 
পলাশ মাহবুবের প্রযোজনায় ও পারিহা লিমার উপস্থাপনায় ‘আলাপ’ সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের পর্দায় আগামীকাল ২৯ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/এমএআর