মধুখালীতে ফরিদপুর র্যাব-৮ এর এক অভিযানে মধুখালী পৌর সভা এলাকায় পশ্চিম গাড়াখোলা গ্রামে ১হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার এবং মালিককে আটক করা হয় সোমবার।
ফরিদপুর র্যাব-৮ এর এ এস পি হুমায়ুন কবীরের নেতৃত্বে টহল দলের কমান্ডার ডিএডি ফারাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন উদ্ধারে অভিযান পরিচালনা করেন। নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত. রহমত বিশ্বাসের ছেলে লুৎফর রহমানকে পলিথিন বিক্রয়ের জন্য গুদামজাত করায় মোবাইল কোর্ট আইন ২০০৯এর ৭(২) বিধান এবং বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(খ) ৪ ধারা অনুসারে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং গোডাউনের থেকে প্রায় ১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বাংলাদেশ পরিবেশ অধিদফতর ফরিদপুরে হস্তান্তর করেন।
ইত্তেফাক/আরএ