আলেপ্পায় হেরে যাওয়াটাই শেষ নয় : সিরিয়ান বিদ্রোহী

 
পূর্ব আলেপ্পায় সরকারি বাহিনীর কাছে হেরে যাওয়াটাই শেষ নয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের সংগ্রাম চলবে বলে জানিয়েছেন শান্তি আলোচনায় অংশ নেয়া সিরিয়ান বিদ্রোহীদের একজন সিনেটর।
 
জর্জ স্যাব্রা আরো বলেন, বরং এই ঘটনা শান্তি আলোচনাকে আরো পিছিয়ে দেবে।
 
আলেপ্পায় বিদ্রোহীদের দখলে থাকা শহরের এক তৃতীয়াংশ দখল করে ফেলেছে সিরিয়ান ফোর্স। তারা ভারি অস্ত্র সহ বিমান হামলা চালাচ্ছে বিদ্রোহীদের ওপর। শহরের গুরুত্বপূর্ণ স্থানটি এখন সরকার বাহিনীর দখলে।
 
এদিকে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, তারা পিছিয়ে নতুন করে প্রতিরক্ষা দেয়াল তৈরি করেছে।
 
গত এক সপ্তাহ ধরে চলা তীব্র এই যুদ্ধে সরকার বাহিনী বিপ্লবীদের কাছ থেকে শহরের একটি অংশের দখল নেয়ার পর সেখানে থাকা সাধারণ মানুষদের অন্যত্রে সরে যাওয়ার ব্যবস্থা করেছে দেশটির সরকার। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ