সারাদেশ বিনোদন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরস্থ ওয়ার্শী পাইকপাড়া এম ইয়াছিন অ্যান্ড ইউনূস খান উচ্চ বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, অভিনয়, নাচ ও গান পরিবেশন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, ক্রীড়া পর্যালোচক ও গবেষক উবায়দুল হক খান। প্রধান অতিথি ছিলেন গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অ্যাড. এ আর খান রানা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রেজিস্ট্রেশন অফিসের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর আবু তালিব খান। এছাড়া শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।