আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের প্রশাসকসহ মির্জাপুর উপজেলার তিনজন সদস্য পদে চূড়ান্তভাবে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন। প্রশাসকসহ অপর তিন সদস্যের নাম চূড়ান্তভাবে ঘোষণা হওয়ার খবরে উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জেলা পরিষদের প্রশাসক পদে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক দ্বিতীয় বারের জন্য জেলা পরিষদের প্রশাসক পদে দলীয়ভাবে মনোনীত হলেন।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলা ৫ ও ৬ এই দুইটি ওয়ার্ড নিয়ে গঠিত। ৫ নম্বর ওয়ার্ডে চূড়ান্তভাবে সদস্য পদে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ুন। ৬ নম্বর ওয়ার্ডে চূড়ান্তভাবে সদস্য পদে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন মির্জাপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মীর শরীফ মাহমুদ।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক ও শক্তিশালী দল। দেশ, জাতি ও দলের স্বার্থে দল যাকে মনোয়ন দিয়েছেন তার পক্ষেই সকল নেতা-কর্মী কাজ করে যাবেন।
ইত্তেফাক/এএসএমইউ