ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনা, মা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছে। দুই ঘটনায় আহত হয়েছে ছয়জন। এদের মধ্যে গুরুতর আহত একজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার বাসিন্দা শেফালী (৩০) ও তার দুই বছর বয়সী মেয়ে সুবর্ণা (২) এবং ভালুকা উপজেলার বগাজান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক।
 
কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় যাত্রীবাহী একটি পিকাপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকাপ ভ্যানে থাকা মা ও মেয়েসহ তিন যাত্রী হতাহত হয়।
 
অপরদিকে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে ময়মনসিংহের ভালুকা-উথুরা সড়কের বগাজান এলকায় ট্রাক ও সিনএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ