মির্জাপুরে নারীসহ ১৫ আসামি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিভিন্ন মামলার পলাতক আসামি নারীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এ বিষয়ে মির্জাপুর থানার এসআই নূর মোহাম্মদ জানান, নাশকতা চালাতে পারে এমন আশংকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে অাটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন।