প্রধানমন্ত্রী বরাবর মুরাদনগর উপজেলা শিক্ষকদের স্মারকলিপি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা মুরাদনগর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি।
 
সোমবার বিকেলে উপজেরা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
 
এ সময় মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্আলম মিয়া, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, কোম্পানীগনজ বদিউল আলম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, টনকি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, যাত্রাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, নহল-চৌমুহনী হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঘোড়াশাল আবদুল করিম হাই স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ধামঘর হাইস্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাশঁকাইট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, মুরাদনগর নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রানজিত কুমার মজুমদার ও বেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
এ সময় শিক্ষক নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে চাকরি জাতীয়করন, পাঁচ ভাগ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতাসহ ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়ার জন্য আহ্বান জানান।
 
ইত্তেফাক/এএসএমইউ