সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত ও বিএনপির চার নেতা-কর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদরে ১৪ জন, কলারোয়ায় ছয়জন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় দুইজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ