নাসিরনগরের ঘটনায় আরো একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১০২।
 
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, নাসিরনগরের ঘটনার অন্যতম আসামি জাহাঙ্গীরকে পুলিশ সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া থেকে গ্রেফতার করে। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের বাসিন্দা। নাসিরনগরের ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
 
উল্লেখ্য, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ