মাগুরায় পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি

মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের  বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মাগুরা জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসাইন জীবন বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
 
মামলার বিবরণে জানা গেছে, ৭ আগস্ট পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সম্পর্কে অসম্মানজনক ও মানহানিকর মন্তব্য করেছেন।
 
বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সিরাজ মিহির জানান, আদালত ২০১৭ সালের ১২ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ