বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে বরিশাল বুলস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক মুশফিকুর রহিমের ২৯ ও মেন্ডিসের ২৮ রানের উপর ভর করে ১৪২ রান করে বরিশাল।
এছাড়া ২০ রানে অপরাজিত থাকেন এনামুল হক। কুমিল্লার হয়ে তিনটি উইকেট নেন নাবিল সামাদ। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা শাহাদাত হোসেনও ফিরেই নিয়েছেন একটি উইকেট।
এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার সময়টা বাজেই কাটছে। আট ম্যাচ খেলে ফেললেও মাশরাফি বিন মর্তুজার দল জিতেছে মাত্র একটিতে। বাকি সাতটি ম্যাচ হেরে সংগ্রহ করেছে শুধুমাত্র দুটি পয়েন্ট। মুশফিকুর রহিমের দল নয় ম্যাচ খেলে ছয় হারের বিপরীতে জিতেছে তিনটিতে। ছয় পয়েন্ট সংগ্রহ করে রয়েছে কুমিল্লার ঠিক ওপরে (ষষ্ঠ)। দু’দলের প্রথম সাক্ষাতে কুমিল্লাকে ছয় উইকেটে হারিয়েছিল বরিশাল।
ইত্তেফাক/এমএইচ