সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ক্যামেরা ফাঁদ (ক্যামেরা ট্রাপিং) স্থাপন করে বাঘ গণনা এবং তার গতিবিধি পর্যালোচনার জন্য কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে বনবিভাগ।
মঙ্গলবার সকাল ১০টায় বন বিভাগের বাঘ মনিটরিং প্রকল্পের আয়োজনে সুন্দরবনে দোবেকি বন টহল ফাঁড়িতে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বন সংরক্ষক, খুলনা অঞ্চল, (সিএফ) জহিরউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি করাই এ কার্যক্রমের উদ্দেশ্য। আগামী ৪মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত থাকবে। এ সময় অনুষ্ঠানে বন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই