৫২’ ভাষা আন্দোলন ও ৭১’ এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ‘মূরাল’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে উলিপুর পৌরসভার ব্যবস্থাপনায় মুরালের উদ্বোধন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উলিপুর পৌর সভার মেয়র তারিক আবু আলা, সহকারী পুলিশ সুপার বি-সার্কেল মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ এস কে আব্দুল্ল্যা আল সাইদ, প্যানেল মেয়র সোহরাব আলী, কাউন্সিলর আবুল কাশেম, খোরশেদ আলম লিটন, আনিছুর রহমান প্রমুখ। মুরালের ডিজাইন করেন দেশ বরেণ্য স্থপতি মৃণাল হক।
ইত্তেফাক/এমআই