ভারতের জম্মুর কাছে এক সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত জম্মুর নাগরোতায় সেনা ঘাঁটিতে এই হামলা হয়।
জঙ্গিরা ভোর সাড়ে পাঁচটার দিকে আর্টিলারি ইউনিটকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। উরি সেনা ঘাঁটিতে পাকিস্তানি জঙ্গিদের হামলায় গত সেপ্টেম্বরে ১৯ জন নিহত হওয়ার দুই মাসের মধ্যে আবারো এই হামলার ঘটনা ঘটলো। এর আগে গত জানুয়ারিতে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা হয়েছিল। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাল্টা হামলায় চার জঙ্গি নিহত হয়েছে।
জম্মু ও কাশ্মিরে ৪টি ঘাঁটির একটি নাগরোতা এবং এক হাজার সেনা কর্মকর্তা বাস করেন এখানে। এটি ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোরের সদর দফতর এবং বৃহত্তর জম্মুতে পাকিস্তানের সঙ্গে সীমান্ত রক্ষা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত। কঠিন নিরাপত্তা চাদরে ঘেরা এই ঘাঁটিতে কিভাবে জঙ্গিরা প্রবেশ করছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ