জামালপুরে জেপির প্রার্থীসহ ৬ আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি  (জেপি) প্রার্থীসহ মোট ৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার জাতীয় পার্টি (আনোয়ার হোসেন মঞ্জু গ্রুপ জেপি) এর প্রার্থী অ্যাডভোকেট মো. বাবর আলী খান মনোনয়ন সংগ্রহ করেন।
 
আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও তার স্ত্রী আঞ্জুমানারা বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চেয়ারম্যান প্রার্থীপদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া  সংরক্ষিত আসনে ৮জন এবং সাধারণ সদস্য পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 
 
ইত্তেফাক/এমআর/এমআই