ইতালিয়ান নাগরিক এমা মোরানোকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বছর নভেম্বরের ২৯ তারিখে এমা তার ১১৭তম জন্মদিন পালন করলেন।
এবারের জন্মদিনে তার এ দীর্ঘকাল বেঁচে থাকার পেছনের রহস্য হিসেবে তিনি কৃতিত্ব দেন কাঁচা ডিমকে।
তবে চিকিৎসকরা বলছেন, তার দীর্ঘকাল বেঁচে থাকার পেছনে জীনগত কারণও থাকতে পারে।
এই বয়সে এসেও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেমন আছেন’ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি ভালো আছি’।
মোরানো ৩৮ বছর বয়সে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। তারপর আর বিয়ে করেননি তিনি।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
ইত্তেফাক/এএন