রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় মো. রিয়াজুল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাতুয়াইলের মাতৃসদন ও শিশু হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীর ওসি জানান, পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। নিহত যুবকের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে