কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আলম হোসেন (২৭)উপজেলার খানজেপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
 
বুধবার সকাল সাতটার দিকে উপজেলার বাবুবাড়ি নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, উপজেলার খানজেপুর গ্রাম থেকে ট্রলিতে করে কয়েকজন শ্রমিক কোলাবাজার যাচ্ছিলেন। বাবুবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চালকসহ চারজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক আব্দুল গফ্ফার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ