‘দঙ্গল’ আমিরের ওজন কমানোর ভিডিও ভাইরাল

নতুন সিনেমা ‘দঙ্গল’ নিয়ে বেশ বিপত্তিতে পড়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান৷ কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের বায়োপিক ‘দঙ্গল’এ চরিত্র যাতে ঠিকঠাক হয় তার জন্য আমির ৯০ কেজিতে নিয়েছিলেন শরীরের ওজন। তবে ঝামেলা বাঁধে ওজন কমাতে গিয়ে। পুনরায় কীভাবে কমালেন আমির তার ফ্যাট! 
 
সাক্ষাৎকারসহ সে ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে ভাইরাল হওয়া ভিডিওটি ২৩ লাখ ৬০ হাজারের বেশি দর্শক দেখেছেন।
 
একটু বেশি বয়সের চরিত্রে নিজেকে ভাল ভাবে খাপ খাইয়ে নিতে দুই কিংবা পাঁচ কেজি নয়, আমির একেবারে এক ধাক্কায় ৩০ কেজি ওজন বাড়িয়েছিলেন। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার আমিরের ওজন তখন প্রায় একশো ছুঁইছুঁই। এতটাই ওজন বেড়ে গিয়েছিল যে তিনি নীচে ঝুঁকে নিজের জুতোর ফিতে পর্যন্ত আটকাতে পারতেন না।
 
ছবিতে বেশি বয়সের চরিত্রে সব দৃশ্যগুলোর শুটিং চলল তুমুল ব্যস্ততায়৷ তবে গোল বাধে মহবীর সিংহ ফোগতের অল্প বয়সের চরিত্রে অভিনয় করতে গিয়ে। সেই চরিত্রের জন্য প্রয়োজন এক্কেবারে মেদহীন, পেশীবহুল চেহারা। কিন্তু আমিরের তো প্রায় একশো কেজির কাছাকাছি ওজন। এই চেহারায় তো হবে না। অতএব চলল এক কঠিন কায়িক কসরত।
IMG0
প্রথমে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল আমিরকে। কিন্তু আমিরও নাছোড়বান্দা। তিনি দমে যাওয়ার পাত্র নয়। শুরু হল কঠোর ব্যায়াম। কঠোর পরিশ্রম করে ফের চমকে দেওয়া পেশীবহুল শরীর বানিয়ে ফেললেন আমির।
 
​আর মোটা থেকে পেশীবহুল হওয়ার গোটা জার্নিটার ভিডিও করে রাখা হল। গত ২৮ নভেম্বর ইউটিউবে আপলোড করার পর আমির ভক্তরা সেটি দেখতে অনেকটা হুমড়ি খেয়েছে। আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/এমএআর