কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীরে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। বুধবার ভোরে হ্নীলা উনিয়নের দমদমিয়া থেকে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার ভোরে ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে দমদমিয়া সংলগ্ন নাফনদী দিয়ে বাংলাদেশে পাচার করা হবে- এমন তথ্যের ভিক্তিতে বিজিবির একটি বিশেষ দল নাফনদীর কিনারায় অবস্থান নেয়। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম তিন কোটি টাকা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে উদ্ধর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
ইত্তেফাক/কেকে