মুকসুদপুরে পিস্তল-ম্যাগজিন-গুলি জব্দ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডাকাত গ্রেফতারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও আট রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারা গ্রামে পরোয়ানার আসামি ডাকাত সাইফুল ইসলামকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় সাইফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখানে অস্ত্র-ম্যাগজিন ও এসব গুলি পাওয়া যায়।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সাইফুলের বিরুদ্ধে মুকসুদপুর, ফরিদপুর ও ভাঙ্গা থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ