সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ ৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, আটকদের মধ্যে সদর থানা পুলিশ ১৪ জন, কলারোয়া তিনজন, তালা চারজন, কালিগঞ্জ চারজন, শ্যামনগর দুইজন, আশাশুনি দুইজন, দেবহাটা তিনজন ও পাটকেলঘাটা থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে। 
 
আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে