মহেশপুরে জালিয়াতির অভিযোগে ভূমি অফিসের পিয়ন গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ভূমি অফিসের এমএলএসএস রেজাউল হক ওরফে ভাস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলামের সই জাল করে টাকার বিনিময়ে জাল ভূমি উন্নয়ন করের দাখিলা দিয়ে জমি রেজিস্ট্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়।
 
সহকারী কমিশনার(ভুমি) চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘নেপা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্তকর্তা শাহাজান আলী অফিসে না থাকায় অফিসের পিয়ন ভাস্কর ভূমি উন্নয়ন করের দাখিলা বই থেকে আটটি পৃষ্ঠা ছিড়ে নিয়ে যায়। তাকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশে দেয়া হয়েছে।’
 
উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ