চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি কাগজের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত পৌণে একটার দিকে উপজেলার ৮নং সোনাইছড়িস্থ জোড়ামতল এলাকার এক্সিম ব্যাংকের পাশে একটি কাগজের গোডাউনে আগুন লাগলে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুল্লাহ হারুন পাশা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুড়ে যাওয়া গোডাউনের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা।
ইত্তেফাক/এএসএমইউ