জনপ্রিয় জুটি ব্র্যাড পিট ও আঞ্জেলিনা জোলির বিচ্ছেদ হয়েছে এখনো মাস পার হয়নি। এরমধ্যে হলিউডের বাতাসে জোলির সঙ্গে নতুন খবরে আসছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপের নাম।
জানা যায়, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন নিঃসঙ্গ জীবন কাটিয়েছিলেন জোলি। তবে সম্প্রতি জোলির বেশ ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। দুজনের যে প্রেমের সম্পর্ক চলছে এ নিয়ে জোর দাবি করেছে বেশ কয়েকটি হলিউডের সংবাদ মাধ্যমও। জানা গেছে, জোলির ছেলেমেয়েরা নাকি জনি ডেপকে পাপা নামেও ডাকা শুরু করেছে।
জনি ও জোলি জুটি হয়ে বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন। তার মধ্যে ‘দ্য টুরিস্ট’ ছবিটি হলিউডের ইতিহাসে দারুণ এক সংযোজন বলে মনে করছেন অনেকে। তবে সংবাদ সম্মেলনে এমন খবরকে গুজব বলে এড়িয়ে গেছেন এই দুই তারকা।
ইত্তেফাক/এমএআর