সুন্দরবনে ৮ হরিণ শিকারী আটক, ফাঁদ জব্দ

সাতক্ষীরার শ্যামনগর রেঞ্জের পশ্চিম সুন্দরবনে আট হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।
 
বুধবার ভোর চারটার দিকে সুন্দরবনে মালঞ্চ নদী থেকে তাদের আটক করা হয়। এ সময়ে শিকারিদের কাছ থেকে হরিণ শিকারের জন্য ব্যবহৃত ফাঁদ, চারটি নৌকা ও মাছধরা জালসহ আনুষঙ্গিক জিনিস পত্র জব্দ করা হয়। আটকরা হলেন, খুলনার কয়রা থানার মহেশ্বরপুর গ্রামের মোশারফ বিশ্বাস, কালিকাপুর গ্রামের রাজ্জাক গাজী, জলিল সানা ও আকবর সানা, সেলিম সানা, লিটন সানা ও সাইদ সানা এবং পাইকগাছা থানার হরিণখোলা গ্রামের আমির আলী মোল্লা।
 
কদমতলা বন স্টেশন কর্মকতা শ্যামা প্রসাদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মালঞ্চ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মাকসুদ আলম জানান, আটকদের বন ও পশু নিধন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ