কালারস এফএমের পুরস্কার লাভ

সম্প্রতি শেষ হওয়া গ্লোবাল মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আওতায় 'এফএম রেডিও অব দা ইয়ার' অ্যাওয়ার্ড জিতল কালারস এফএম ১০১.৬।
 
ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস সাথে সিএমও এশিয়া একত্রিত হয়ে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটি দিয়েছে। অল্প কিছু রেডিও চ্যানেল যারা নারী শ্রোতার উদ্দেশ্যে কাজ করে, তাদের এই প্রয়াসের জন্যই অ্যাওয়ার্ডটি স্বীকৃত হয়েছে। নারী-পুরুষ সমতা এবং নারী অধিকারের উপর কাজ করার জন্য কালারস এফএম এই অ্যাওয়ার্ডটি লাভ করে।
 
এই গ্লোবাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিকে আন্তর্জাতিক রূপ দিতে ৫৬ টিরও বেশি দেশ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
 
ইত্তেফাক/এসএস